শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম আনোয়ারায় মাদক সেবনের অপরাধে তিন জনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আনোয়ারায় মাদক সেবনের অপরাধে তিন জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

আনোয়ারায় মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড…
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি এলাকায় মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু জাফর মজুমদার এ দণ্ড দেন।

জানা যায়, অভিযান চলাকালে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়াকে (২৮) ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের এবং মো.মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু জাফর মজুমদার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রুপন কান্তি পাল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews