কর্ণফুলীতে আল হারামাইন হিফয মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান,
মোঃ আয়াস (চট্রগ্রাম) কর্ণফুলি
কর্ণফুলীতে আল হারামাইন হিফয মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান,
পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান....
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আল হারামাইন ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার ৯জন কমল'মতি শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ বা ‘সবক’ গ্রহণ করে।
গতকাল সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট আনোয়ার সিটিতে অবস্থিত মাদ্রাসা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল হারামাইন ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা ওসমান গফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন (কর্ণফুলী শাখা)'র সভাপতি হাফেজ মাওলানা ক্বারী মঈনুদ্দীন,ব্যবসায়ী মো. জিন্নাত আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন নাফি ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইব্রাহিম নূরী, আল হারামাইন ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মিজানুর রহমান, আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাফেজ মাওলানা ইছহাক এবং আল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী সোলাইমান আল আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন শুধু মুখস্থ করাই নয়, এর শিক্ষা ও আদর্শকে জীবনে বাস্তবায়ন করাই একজন হাফেজের মূল দায়িত্ব। কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তুললে শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও দেশের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত কুরআন তিলাওয়াত, নামাজ, আদব-আখলাক ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, কুরআন হিফয করা আল্লাহর বিশেষ নেয়ামত ও সম্মানের বিষয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি কুরআনের শিক্ষা নিজেদের চরিত্রে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় আগ্রহী করে তুলতে পরিবার ও সমাজের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সুশৃঙ্খল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আল হারামাইন ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের আদর্শ, সৎ ও নৈতিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই মাদ্রাসার অন্যতম লক্ষ্য। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সবক গ্রহণকারী ৯জন শিক্ষার্থী হল - হোসেন আয়াত, আয়ান ফাইজান, মো. হাসনাত হারুন, জুবাইরুল ইসলাম, শাহরিয়ার হোসেন আবিদ, সাকিব আবরার সাকি, শারিদ আব্দুল্লাহ, জুনাঈদ হোসাইন তাহসিন ও মুহদালিফা সরকার রাফাত।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় আরও মনোযোগী হওয়া, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।