শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

নিউ মার্কেট এলাকা ফুটপাতে অবৈধ দোকান হকার উচ্ছেদ করার ঘোষণা : সিডিএ চেয়ারম্যান

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউ মার্কেট এলাকা ফুটপাতে অবৈধ দোকান হকার উচ্ছেদ করার ঘোষণা : সিডিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

নিউ মার্কেট এলাকা ফুটপাতে অবৈধ দোকান হকার উচ্ছেদ করার ঘোষণা : সিডিএ চেয়ারম্যান
ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে নিউ মার্কেট থেকে কোতোয়ালী পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে হকার ও অবৈধ দোকানের কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এ জনদুর্ভোগ লাঘবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভবন সংলগ্ন এলাকা এবং সিডিএ কর্তৃক পরিচালিত বিপণী বিতান (নিউ মার্কেট) সংলগ্ন ফুটপাত ও সড়ক হকার ও অবৈধ দোকানমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। গতকাল রোববার সকালে হকারদের নিজ নিজ দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা দোকানপাট ও মালামাল সরিয়ে না নেওয়ায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক হকার প্লাস্টিক ও কাপড় দিয়ে মালামাল ঢেকে দ্রুত সেখান থেকে সরে যান। পরে সিডিএ চেয়ারম্যান বিপণী বিতান বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে সৃষ্ট জনদুর্ভোগ, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং যানজট নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পুনরায় পরিদর্শনকালে দেখা যায় হকাররা আবারও দোকান বসানোর চেষ্টা করছে। সিডিএ চেয়ারম্যানের নির্দেশনায় তাদের আবারও সরিয়ে দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ ভবন সংলগ্ন এলাকা এবং বিপণী বিতান সংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের জায়গা দখল করে ব্যবসা করার সুযোগ নেই। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এসব এলাকা দখলমুক্ত রাখা হবে। তিনি বলেন, হকারদের পুনর্বাসনের বিষয়টি মানবিক ও সমন্বিতভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।

তিনি বলেন, হকার নেতারা আগামীকাল থেকে এসব এলাকায় আর না বসার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা প্রতিশ্রুতি অনুযায়ী অবস্থান করলে বিষয়টি সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। তবে পুনরায় ফুটপাত বা সড়ক দখল করে বসলে সিডিএর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মোহাং মনজুর হাসান, স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এবং সচিব নূর–ই–জান্নাত রুমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews