শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে রাজশাহীর বাঘায় শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬। এ উপলক্ষে জনসচেতনতা তৈরিতে মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রচারযানে টানানো ব্যানারে জানানো হয়েছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ সময়ে জেলেদের নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ ক্রয়-বিক্রয় না করার জন্যও সচেতন করা হচ্ছে। বিশেষ করে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদী ও বাজার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।

ব্যানারে আরও সতর্ক করা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। তাই নিষেধাজ্ঞার ২২ দিন সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews