শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক

রাজীব দাস

জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলির মুখে পড়েছে পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)।

পুলিশ বলছে- গ্রেপ্তাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে গুলি ছোড়ে সশস্ত্র ব্যক্তিরা। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার চারজনই ইয়াছিন বাহিনীর সদস্য। ওই এলাকায় অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চলমান থাকবে।

পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews