1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে : প্রধানমন্ত্রী কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩ মনির দোষ স্বীকার করে জবানবন্দি,পুলিশের ওপর হামলায়ও মামলা হবে, গ্রেপ্তার ৭ সিএনজি ছিনতাই: চালককে কুপিয়ে গাড়ি নিয়ে পালাল ডাকাত দল, লামাজুড়ে অভিযান সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযানে ০১ জন কুখ্যাত টপ লেভেলের ছিনতাইকারী গ্রেফতার লামায় পাহাড় কাটার অপরাধে একজনের ছয়মাস জেল স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে স্ত্রীর মৃত্যু লামায় ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু

কিডনি রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেনচট্টগ্রামে ডায়ালাইসিস মেশিনের অভাবে আইসিইউতে ভর্তি অনেক রোগী দীর্ঘদিন ধরে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর হাসপাতালটিতে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হওয়ায় কিডনি রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো।

গতকাল দুপুরে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হলরুমে কিডনি ডায়ালাইসিস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলছে।

তিনি বলেনস্বাস্থ্যসেবায় নতুন এই সংযোজন চট্টগ্রামের সাধারণ রোগীদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপও কিছুটা কমবে। এছাড়া নতুন জেনারেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে সেবার মান বাড়বে এবং রোগীর চাপও হ্রাস পাবে।

আবু সুফিয়ান বলেনজাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করতে চাই। এ হাসপাতালে কিডনি রোগীদের জন্য পৃথক ডায়ালাইসিস ইউনিট গড়ার পরিকল্পনাও রয়েছে। তিনি আরো বলেনচট্টগ্রামের সন্তান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে হাসপাতালগুলোর সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যত বরাদ্দ প্রয়োজনতা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালের স্বাস্থ্যসেবার দৃশ্যমান পরিবর্তন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেনশুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালুতে সহযোগিতা করেছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা থাকলেও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা নেই। অনেকে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে বের হন। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাইযাতে সরকারি হাসপাতালে মানুষ প্রয়োজনীয় সেবা পায়।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডামোএকরাম হোসেন বলেনডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো। বিশেষ করে আইসিইউতে ভর্তি রোগীদের এখন আর বাইরে রেফার না করে হাসপাতালেই ডায়ালাইসিস দেওয়া সম্ভব হবে। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে ডায়ালাইসিস সেবার সক্ষমতা আরও বাড়ানো যাবে।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডামৌমিতা দাশ এবং সার্জারি ওয়ার্ডের রেজিস্টার ডাসাকিব জিয়াউদ্দিন মোচৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে স্ব্বাগত বক্তব্য রাখেন এনেস্থেসিওলজি বিভাগের কনসালটেন্ট ডামইনুল আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাবেলায়েত হোসেন ঢালীডা.এস.এম ইফতেখারুল ইসলাম লিটনআনামুল হক ইকবালডাবিজন কুমার নাথডারাজদীপ বিশ্বাসহারুন জামাননিয়াজ মোহাম্মদ খানইয়াসিন চৌধুরী লিটনআনোয়ার হোসেন লিপুইব্রাহিম বাচ্চুইউনূস চৌধুরী হাকিমআলাউদ্দিন আলী নূর এবং কায়সার আলী চৌধুরী প্রমুখ। এ সময় হাসপাতালের চিকিৎসকনার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট