শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত

লোহাগাড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত আব্দুর সোবহানের পুত্র ও চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষরা নিহতের চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধীয় জায়গায় প্রতিপক্ষরা স্থাপনা নির্মাণের কাজ করছিল। এ সময় মাওলানা আবুল কাশেম বাধা প্রদান করলে প্রতিপক্ষরা লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews