শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

সিএনজি ছিনতাই: চালককে কুপিয়ে গাড়ি নিয়ে পালাল ডাকাত দল, লামাজুড়ে অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে


মনি চৌধুরী  প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং-গজালিয়া সড়কের বদরটিলা এলাকায় সিএনজি যাত্রী সেজে এক চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সিএনজি চালক নুরুল আলম লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটি এন্ড ডিসি পাড়ার ছোট মিয়ার মেঝ ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত যাত্রী সেজে সিএনজিতে উঠে বদরটিলা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে চালক নুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত নুরুল আলমকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে লামা থানাধীন সরই, গজালিয়া, কুমারী, আজিজনগর ও ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। স্থানীয় জনসাধারণও পুলিশের অভিযানে সহযোগিতা করছেন।
ঘটনার পর থেকে আহত নুরুল আলমের বাড়িতে চলছে আহাজারি ও কান্নার রোল। এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews