1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র সীতাকুণ্ডে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, প্রাইভেটকার জব্দ ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০ জিইসি-মেহেদীবাগে চসিকের অভিযান, সড়ক থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পাহাড়ে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়ায় যুবলীগ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটিয়ায় যুবলীগ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে এক যুবলীগকর্মী, চুরি মামলার ১ আসামি, সিআর সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত ২ আাসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, পটিয়া থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে এসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের যুবলীগের সক্রিয় কর্মী মো. সাকিব (২৬) কে গ্রেপ্তার করে। সে পৌরসভার পশ্চিম গোবিন্দারখীল (ধোপা পুকুর পাড়) এলাকার শফিউল আলমের পুত্র।

তাকে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ ধারা মূলে পটিয়া থানাধীন পটিয়া পৌরসভাস্থ পশ্চিম গোবিন্দারখীল ধোপা পুকুর পাড় এলাকা হতে গ্রেফতার করে।

পুলিশের পৃথক একটি অভিযানে এএসআই শ্রীবাস চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়ার মুহাম্মদ আবুল কাশেমের পুত্র মুহাম্মদ ওমর ফারুক এবং পৃথক একটি অভিযানে এসআই সমীর ভট্টাচার্য্যসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার কুসুমপুরা ইউপির হরিণখাইন (আব্দুর ওয়াব মুন্সির বাড়ী) মৃত নুরুল আমিনের পুত্র মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিম (২২) কে গ্রেফতার করে।

এছাড়াও পৃথক একটি অভিযানে এএসআই জাফর আহাম্মদ সহ সঙ্গীয় ফোর্সের সহতায়তায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি কহিনুর আকতারকে গ্রেপ্তার করে। সে উপজেলার শোভনদন্ডী ইউপির রশিদাবাদ আমির আলী তালুকদার বাড়ীর মোহাম্মদ ইসলামের স্ত্রী।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, আসামিদেরকে সংশ্লিষ্ট মামলায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট