শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিটিভি চট্টগ্রামের নানা আয়োজন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিটিভি চট্টগ্রামের নানা আয়োজন

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী স্মরণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।

দিনটিতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর শাহাদাত বার্ষিকী স্মরণে বরেণ্য কবিদের নিবেদিত কবিতা পাঠ, তাঁর জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রামাণ্য ‘স্বাধীনতার ঘোষক জিয়া’, বিশেষ সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’ শিশুকিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন ‘আমরা কমল কুঁড়ি’,শাহাদাত বার্ষিকী স্মরণেবিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’ ও বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার হবে। আলোচনায় অংশ নিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি ও সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ। এ ছাড়া ওই দিন সম্প্রচার হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর উক্তি সম্বলিত গ্রাফিক্স ভিডিও।

এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো: ঈমাম হোসাইন বলেন, ‘এবার জুলাই প্রজন্মসহ সব বয়সীদের মাঝে শহিদপ্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর কর্মওজীবনকে তুলে ধরতে রাষ্ট্রীয় এ চ্যানেলটি ভিন্নধর্মী ও বহুমাতৃক আয়োজন করেছে’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews