1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র সীতাকুণ্ডে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, প্রাইভেটকার জব্দ ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০ জিইসি-মেহেদীবাগে চসিকের অভিযান, সড়ক থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পাহাড়ে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়ায় পরকীয়া সন্দেহে আটক যুবদল কর্মী, ভিডিও ভাইরাল

রাজীব দাস
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পটিয়ায় পরকীয়া সন্দেহে আটক যুবদল কর্মী, ভিডিও ভাইরাল

পটিয়ায় পরকীয়া সন্দেহে আটক যুবদল কর্মী, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের পটিয়ায় পরকীয়া সন্দেহে মিজানুর রহমান কফিল (৩৭) নামে এক যুবদল কর্মী স্থানীয়দের হাতে আটক হওয়ার তিন ঘণ্টা পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

রোববার উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কফিল একই ইউনিয়নের মৃত সোলায়মান মেম্বারের ছেলে।

এদিকে পরকীয়া সন্দেহে যুবদল কর্মীকে আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘স্পিচ বাংলা নিউজ’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুবদলের কর্মী মিজানুর রহমান কফিলকে স্থানীয় লোকজন টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কয়েকজনকে তাকে মারধর করতেও দেখা যায়। একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এক নারীসহ স্থান ত্যাগ করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, কোলাগাঁও ১ নম্বর ওয়ার্ডের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে যুবদল কর্মী মিজানুর রহমান কফিলের বিরুদ্ধে।

রোববার দুপুরে কফিল ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে দেখে আটক করে এবং উত্তম-মধ্যম দেয়। পরে তার পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কফিলের পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি চুক্তিপত্রে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইকবাল হোসাইন বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় চরম উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হলে আমরা গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করি।’

এ বিষয়ে অভিযুক্ত যুবদল কর্মী মিজানুর রহমান কফিল পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করেছে। ওটা আমার আত্মীয়ের বাড়ি। আমি মূলত লেনদেনের বিষয়ে কথা বলতে সেখানে গিয়েছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করা হয়েছে।’

এ বিষয়ে পটিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব ওয়াহিদুল আলম পিবলু বলেন, ‘মিজানুর রহমানের কোনো দলীয় পদ নেই। তবে তিনি যুবদলের একজন কর্মী। অভিযোগটি সত্য হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘কোলাগাঁও ইউনিয়নে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট