মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৩

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৩

আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৩

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩), মো. ইরফান (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) সকালে দুইটি যাত্রীবাহী বাসযোগে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় সমবেত হয়ে মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি যাত্রীবাহী বাস উদ্ধার করেন। এরপর গতকাল নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews