শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

আন্দরকিল্লায় সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

আন্দরকিল্লায় সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

আন্দরকিল্লায় সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

নগরীর আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ান বাজার পযর্ন্ত ১ কিলোমিটার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক)। আজ রোববার (৭ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে বসা দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews