শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু

 

সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৯ জুন) সকালে সিএমপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। নতুন এই উদ্যোগের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি তৈরি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হবে।

পুলিশ কমিশনার জানান, এই সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষণেও সহায়তা করা হবে, যা তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করবে।

তিনি আরও বলেন, সেন্টারটি পাসওয়ার্ড নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, জাতীয় হেল্পলাইন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা হবে।

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews