শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা চান্দগাঁওয়ে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা
চান্দগাঁওয়ে যুবক গ্রেপ্তার

বাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা
চান্দগাঁওয়ে যুবক গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইকও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ইমন ধর (২৮) কঙবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাদল চন্দ্র ধরের ছেলে। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, কঙবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে–এমন তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন বাইক চেকপোস্টের দিকে আসলে সেটি থামানো হয়। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাইক চালক ইমন ধরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা। গ্রেপ্তার আসামি ও উদ্ধার ইয়াবাসমূহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews