1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে- মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম কক্সবাজার পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’: সিডিএ চেয়ারম্যান

প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

নাছির উদ্দীন পিন্টু
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

 

প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা–৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড–২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার বাসিন্দা মাস্টার কামাল হোসেনের ছেলে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে তিনি রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট