বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চসিকের অভিযানের অল্প সময়ের মধ্যে আবারও সড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসে যায় চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী শনিবার দুপুরে কক্সবাজার থেকে সড়ক পথে নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর পাশের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এছাড়া ওই গাড়িতে আরো বসা ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের স্ত্রী এ্যাডভোকেট হাসিনা আহমদ।

প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে এসে পৌঁছলে বন, পরিবেশ, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নামার পর সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

একই সাথে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ তাদের সাথে উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ তাঁদের সফর সঙ্গীরা সাফারি পার্ক ঘুরে পার্কের বন্যপ্রাণী ও জিব বৈচিত্রের সৌন্দর্য উপভোগ করেন।

এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার থেকে সড়ক পথে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে আসার পথে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী তাঁকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।

পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণে মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সোয়া ৩টার দিকে ডুলাহাজারা থেকে পেকুয়ার উদেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews