1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে- মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম কক্সবাজার পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’: সিডিএ চেয়ারম্যান

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

রাজীব দাস
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

 

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। আবার সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হক কে খুলশী থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি এবং ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট