মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

দুদকের মামলায় টিঅ্যান্ডটির সাবেক ৩ কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

দুদকের মামলায় টিঅ্যান্ডটির সাবেক ৩ কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

দুদকের মামলায় টিঅ্যান্ডটির সাবেক ৩ কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (টিঅ্যান্ডটি) চট্টগ্রাম কার্যালয়ে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তিন সাবেক কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিভিন্ন ধারায় মোট এক কোটি টাকারও বেশি অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি মো. রেজাউল করিম রনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন টিঅ্যান্ডটির চট্টগ্রাম কার্যালয়ের সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে টিঅ্যান্ডটির বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) কার্যালয়ের ক্যাশিয়ার হিসেবে কর্মরত মোহাম্মদ হোসেন ২৪টি চেকের অঙ্ক পরিবর্তন করে ব্যাংক থেকে প্রকৃত প্রাপ্যের চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করেন। এভাবে তিনি প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews