শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

টেকনাফে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

নুরুল আলম মোজাহিদ কক্সবাজার

টেকনাফে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে বিজিবি ও মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসাইন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

আটক জাকির হোসাইন হোয়াইক্যং কাটাখালীর বদিউজ্জামানের ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গতকাল সোমবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় চার সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির ধাওয়া খেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে জাকির হোসাইন নামে একজনকে আটক করা হয়।

এর কিছুক্ষণ পর মিয়ানমারের ভেতর থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাদক কারবারিরা। জবাবে বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

উদ্ধার ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কম দামে ক্রয় করে বাংলাদেশে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসাইন স্বীকার করে বলে জানায় বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, এই মাদক চালানের সাথে জড়িত মূল সরবরাহকারী এবং অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews