শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম সদরঘাট থানায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সদরঘাট থানায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজীব দাস

চট্টগ্রাম সদরঘাট থানায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সদরঘাট থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীর (৪২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে। বর্তমানে তিনি ঢাকার মুগদা এলাকায় বসবাস করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক পর্যালোচনায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’ নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews