মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

স্টাফ রিপোর্টার

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ ফিশিং’ নামে একটি মাছ ধরার জাহাজে ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন নাবিক ও প্রকৌশলী গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় এসে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আশপাশে থাকা অন্য জাহাজের নাবিক ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সেখানে ডিউটিরত ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।”

এদিকে এই দুর্ঘটনার পর মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদী হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ইঞ্জিন রুমে বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews