শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

*ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১*

*আসানুল হক খুলনা

ফুলতলা ব্রাজিলের খেলার রাতে খুলনার ফুলতলা উপজেলার সিকিরাট এলাকার হাফ রাস্তায় গোলাম মুস্তফা মাস্টারের ছেলে ইমতিয়াজ ফরিদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারপিটে গুরুতর আহত ইমতিয়াজ ফরিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে *গত ০৭ জুলাই ২০২৬, রাত ৩টার দিকে*। ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে ৭-৮ জনের মুখোশধারী একদল সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। তারা প্রথমে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ *৮ লক্ষ টাকা* ও *৬ ভরি স্বর্ণালংকার* লুট করে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা ইমতিয়াজ ফরিদকে বেধম মারধর করে।

খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফুলতলা থানায় *মামলা নং- ২, তারিখ ০৭/০৭/২০২৬* দায়ের করা হয়েছে।

ফুলতলা থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। দৈনিক দেশের নিউজ অনলাইন ওয়েবসাইট ই পেপার পএিকা প্রধান সম্পাদক মোঃ নাসির উদ্দীন গাজী ও দৈনিক এখন বার্তা সহকারী সম্পাদক বলেন ফুলতলা উপজেলাবাসী ও ফুলতলা ও শিরোমণি থানার ওসি সহ অন্য অন্য পুলিশ কর্মকর্তারা সকলএলাবাসীদের নিয়ে কথা বলেন আর সকলেই মিলে নিজ নিজের দায়িত্ব নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে থাকুন রাতে ও দিনে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews