মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

আ.লীগের অপরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা : রিজভী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আ.লীগের অপরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা : রিজভী

রপম দত্ত

আ.লীগের অপরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা…
বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বন্যার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়, এমন কোনো উন্নয়ন পরিকল্পনা বিএনপি গ্রহণ করবে না।

মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিত এলাকায় সরকারের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো বন্যাদুর্গত মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রামের নজিরবিহীন বন্যার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে স্লুইসগেট, কালভার্ট ও বাঁধ নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, দখলদার যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews