মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

লামা রুপসীপাড়ায় বন্যার্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

লামা রুপসীপাড়ায় বন্যার্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ

লামা প্রতিনিধি

লামা রুপসীপাড়ায় বন্যার্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ..
লামা (বান্দরবান), ১৪ জুলাই ২০২৬: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের মাধ্যমে বন্যাকবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মিয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চাউল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews