শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

লামা বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে মুসলিম এইড

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

লামা বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে মুসলিম এইড

ফরিদ উদ্দিন

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে মুসলিম এইড
টানা বর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

রোববার লামা পৌরসভার মধুঝিরিস্থ কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, লবণ, বিশুদ্ধ পানি, বিস্কুট ও ভোজ্যতেল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিসের ফাইন্যান্স ম্যানেজার রেমন্ড গমেজ, প্রকল্প সমন্বয়ক এস. এম. মনোয়ার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মোত্তাসিম বিল্লাহ, কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা এবং সংস্থাটির কর্মী লিটন বিশ্বাস ও ইনকিং চাকমা।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৌরসভার বাসিন্দা মফিজা খাতুন, আমির হোসেন, আমেনা বেগম, হ্লাচিংনু মার্মা ও নাছিমা আক্তারসহ অনেকেই জানান, কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে অনেক পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন সংকটময় সময়ে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস ও কারিতাস বাংলাদেশের এই মানবিক সহায়তা তাদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদ হয়ে এসেছে।

কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে লামা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews