
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লামায় গণসংহতি আন্দোলনের পথসভা অনুষ্ঠিত
মো:ফরিদ উদ্দিন লামা প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লামায় গণসংহতি আন্দোলনের পথসভা অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বান্দরবানের লামা উপজেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে লামা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ
আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভা শাখার আহ্বায়ক মো. লোকমান হোসে সওদাগর, লামা উপজেলা শাখার সহ-সভাপতি সিমন জলাই, সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার নেতা মো. জায়েদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন গজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ, পারভেজ, তানভীর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে গণআন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।