শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১, আটক ৬

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১, আটক ৬

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১, আটক ৬
নিহত জিল্লুর রহমান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের ও সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা স্থানীয় মনসুর গ্রুপের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, উত্তর সরল বেড়িবাঁধসংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রজেক্ট দখলকে কেন্দ্র করে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমান নিহত এবং কয়েকজন আহত হন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পুলিশের দাবি, বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews