মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

রাজীব দাস

বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার…
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র এবং ভারতীয় স্কপ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত গভীর রাতে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে রহিম উল্ল্যা রনি (৩৫)। রোববার তাদের চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোরহান উদ্দিন ও রহিম উল্ল্যা রনিকে আটক করা হয়।

এ সময় বোরহানের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।

পরে একই অভিযানে তার সহযোগী রহিম উল্ল্যা রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি করে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি করে মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews