শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ

৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নাসির উদ্দীন গাজী – খুলনা

৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন….
খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ৭১টি পরিবারের বৈধভাবে ক্রয় করা জমি দখল, পাঁচটি বসতবাড়িতে তালা ঝুলিয়ে উচ্ছেদ, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বিএনপির কয়েকজন নেতাসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

মঙ্গলবার (৪ আগস্ট) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ ইরানী খাতুন। তিনি খুলনা মহানগরীর রায়েরমহল এলাকার ৭১টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য দেন।

তিনি দাবি করেন, ২০১৭ সাল থেকে ৭১টি পরিবার স্থানীয় মরহুম হামিদ চেয়ারম্যানের ওয়ারিশগণ এবং হাজেরা কবীরের ওয়ারিশগণের কাছ থেকে বৈধভাবে বিভিন্ন পরিমাণ জমি ক্রয় করেন। প্রত্যেকের নামে রেজিস্ট্রিকৃত দলিল, নামজারি (মিউটেশন) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং অনেকেই নিজস্ব বসতবাড়ি নির্মাণ করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সম্প্রতি হামিদ চেয়ারম্যানের ভাইয়ের ওয়ারিশগণ আদালতের একটি রায়ের কথা উল্লেখ করে জমির মালিকানা দাবি করেন। পরে বিএনপি-সংশ্লিষ্ট নেতাকর্মীদের মাধ্যমে তাদের জমি দখল করা হয়। সে সময় সেখানে পাঁচটি বসতবাড়ি ছিল।

ইরানী খাতুনের দাবি, প্রতিপক্ষ আদালতের একটি রায়ের কথা উল্লেখ করলেও তাদের নামে ঐ জমির কোনো রেজিস্ট্রিকৃত দলিল, নামজারি (মিউটেশন) বা মালিকানাসংক্রান্ত অন্যান্য কাগজপত্র নেই। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেকের নামে বৈধ দলিল ও নামজারি রয়েছে। এ বিষয়ে তারা আদালতে আপিল দায়ের করেছেন এবং আপিল শুনানি শেষে আদালত স্থগিতাদেশ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে ঘরের ভেতরে মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় দলিলপত্র, শিক্ষার্থীদের বই-খাতা, পোশাকসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল রয়ে গেছে। ঘরগুলো তালাবদ্ধ থাকায় সেগুলো বের করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি তাদের আশঙ্কা, অনুপস্থিতির সুযোগে ঘরের ভেতরে অবৈধ কোনো বস্তু রেখে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা হয়রানির চেষ্টা করা হতে পারে।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ছোট খোকার ওয়ারিশ ইয়াসিন, মেহেদী, কাজল ও ফয়সালসহ কয়েকজন ব্যক্তি এবং নিজেদের বিএনপির পরিচয়দানকারী কয়েকজন খুলনা মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা সাকিরুল্লাহ তুহিন, পারভেজ ফকির, শফিক, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফিরোজা পারভীন ও লিপি তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। তাদের অভিযোগ, এসব ব্যক্তি চাঁদা দাবি করছেন এবং চাঁদা না দিলে সেখানে আর বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এসব বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলেও তারা প্রত্যাশিত আইনি সহায়তা পাচ্ছেন না তাদের দাবি। অভিযোগ গ্রহণ না করে থানা থেকে বলা হয়েছে, উপর মহলের চাপ আছে, আপনারা স্থানীয়ভাবে সমাধান করেন।

ইরানী খাতুন বলেন, বর্তমানে ৭১টি পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেকেই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছেন। শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং নারী, শিশু ও বয়স্ক সদস্যরা চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষ নয়, বরং অভিযোগের নিরপেক্ষ ও আইনসম্মত তদন্ত, বৈধ কাগজপত্রধারী ক্রেতাদের অধিকার সংরক্ষণ এবং চাঁদামুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ন্যায়বিচার, জীবন ও সম্পদের নিরাপত্তা এবং তাদের বৈধ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews