শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান ও চারা বিতরণ সাচিংপ্রু জেরীর

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান ও চারা বিতরণ সাচিংপ্রু জেরীর

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও ভারি বর্ষণে পাহাড়ধস বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ধসের ঝুঁকি কমাতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে বলে মন্তব্য করেছেন ৩০০ নম্বর বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলায় বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাচিংপ্রু জেরী বলেন, দিনে দিনে গাছপালার পরিমাণ কমে যাওয়ায় মাটির ক্ষয় ও পাহাড়ধসের ঝুঁকি বেড়েই চলেছে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাঠ ব্যবসায়ী সমিতির এমন উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি হাজি আবুল বশর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক মো. মহিউদ্দীন।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews