শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক..
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

সোমবার (১০ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত ৩টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে ‘অপারেশন সমুদ্র প্রহরা’ পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা। এসময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তা আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান ও পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

চক্রটি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে পাচার করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবা, বোট ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews