বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চসিকের অভিযানের অল্প সময়ের মধ্যে আবারও সড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসে যায় চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা

চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেপ্তার

রাজীব দাস

চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার ৭ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মো. ইব্রাহিম ইদ্রিছ প্রকাশ ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন প্রকাশ বাচ্চু (৩৫) ও মো. রাসেল (২৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার ৭ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি কুড়াল, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম ইদ্রিছ প্রকাশ ইদ্রিসের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতিসহ চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় ১৬টি মামলা রয়েছে। এছাড়া ৪ রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা বিচারাধীন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews