মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

পরকীয়ায় জড়িয়ে মাদকাসক্ত, আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

পরকীয়ায় জড়িয়ে মাদকাসক্ত, আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

নিউজ -পরোকিয়ায় জড়িয়ে মাদকাসক্ত
মৃত্য আবিদের লাশ উদ্ধার।

মো:আহসানুল হক লড্ডন বিশেষ প্রতিনিধি

খুলনার ফুলতলায় পরকীয়া এবং মাদকাসক্তির জেরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত মরদেহ।

এম এম কলেজ মেইন গেটের সামনের নিজ বাড়ি থেকে আবিদ হোসেন (৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবিদ কলেজ শিক্ষক অবসরপ্রাপ্ত আব্দুল গফারের কনিষ্ঠ পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে স্ত্রী বীথি অভিমান করে তিন বছরের ছেলেকে নিয়ে সকালে ফুলতলা বাজারে বাবার বাড়িতে চলে যান।

রাতে আবিদের মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন এসে ঘরের ডাবার সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পান। প্রতিবেশীরাই পরে মরদেহ নামান।

বাড়ির ভাড়াটিয়ারা জানান, রাত সাড়ে আটার দিকে মোটরসাইকেলে দুই অজ্ঞাত বন্ধু আবিদের ঘরে আসে এবং কিছুক্ষণ পর চলে যায়। ওই দুইজন নেশার জগতের কেউ ছিল কিনা, নাকি স্ত্রীর উপর অভিমান করে আবিদ আত্মহত্যা করেছে তা এখনও নিশ্চিত নয়।

পরিবারের ধারণা, কলেজ গেটের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বন্ধুদের পরিচয় পাওয়া যাবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews