শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম নগরে ‘বিশেষ মহিলা বাস সার্ভিস’ চালু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে ‘বিশেষ মহিলা বাস সার্ভিস’ চালু

মাসুদ পারভেজ

চট্টগ্রাম নগরে ‘বিশেষ মহিলা বাস সার্ভিস’ চালু..
কর্মজীবী নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে চট্টগ্রাম নগরে চালু হয়েছে পিংক রঙের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। এ সার্ভিসের বিশেষত্ব হলো—বাস দুটির চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

মঙ্গলবার দুপুরে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আপাতত পিংক রঙের দুটি বাস চালু করা হয়েছে। বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। নারী যাত্রীদের সুবিধার্থে এ দীর্ঘ পথে ১২টি নির্দিষ্ট স্টপেজ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যা আজ বাস্তবায়িত হলো। পুরো পরিচালনা প্রক্রিয়ায় নারীদের যুক্ত করা একটি যুগান্তকারী পদক্ষেপ। চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আশা প্রকাশ করেন, এই সার্ভিসের মাধ্যমে নারীদের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে।

এদিকে, বিশেষ এই বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চট্টগ্রামের নারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এই উদ্যোগের ফলে গণপরিবহনে নারীদের হয়রানি কমবে। তবে নগরে বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নারী উদ্যোক্তা আয়শা আক্তার বলেন, সরকারকে ধন্যবাদ জানাই এ ধরনের বিশেষ বাস সার্ভিস চালু করায়। তবে নগরের আয়তন ও নারী কর্মজীবীর সংখ্যা বিবেচনায় বাসের সংখ্যা অনেক বাড়াতে হবে। তাহলে নারীদের হয়রানি অনেকটাই কমবে।

তিনি আরো বলেন, যেসব নারীকে কর্মস্থলে একা চলাচল করতে হয়, তাদের জন্য এ ধরনের নিরাপদ গণপরিবহন ব্যবস্থা স্বস্তি বয়ে আনবে।

বিশেষ এই সার্ভিস চালুর ফলে একদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, অন্যদিকে পরিবহন খাতে নারীদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews