শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় একঘন্টার ব্যবধানে দুই জনকে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় একঘন্টার ব্যবধানে দুই জনকে হত্যা

আহাসানুল হক লন্ডন -খুলনা জেলা প্রতিনিধি

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় একঘন্টার ব্যবধানে দুই জনকে হত্যা…
মঞ্জুরুল ইসলাম (২১) নামে এক তরুণকে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে একটি মাঠে ফুটবল খেলার সময় এ হত্যাকাণ্ড ঘটে।
এর ঠিক একঘন্টার ব্যবধানে নাজমুল ( ১৮) নামে আরও একজন কে হত্যা।

নিহত মঞ্জুরুল ইসলাম পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আশিবিঘা এলাকার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন মঞ্জুরুল। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল মাঠে প্রবেশ করে। পরে তারা মঞ্জুরুলকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় নাজমুল কে সামনে পেয়ে গুলি করে হত্যা করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মঞ্জুরুলকে এবং এক ঘন্টা পর নাজমুল কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
দিনদুপুরে জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডে আশিবিঘা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews