শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল…
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানার ওসি, সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি এবং কর্ণফুলী থানার বর্তমান ওসি ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি করা হয়েছে। ডিবি-বন্দরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।পাঁচলাইশ থানার বর্তমান ওসি মো. জাহেদুল ইসলামকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক এবং সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews