শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও

রাজীব দাস

জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও..
জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জাহাজভাঙা সেফটি কমিটি।

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে মিন্টুর সভাপতিত্বে এবং এম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি বাবু তপন দত্ত, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্কপ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুল, বিএলএফ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মিঞা এবং বিএফটিইউসির সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহসহ অনেকে।

সমাবেশে বক্তারা জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনার জন্য দায়ীদের, পাশাপাশি বিস্ফোরক অধিদপ্তরের সংশ্লিষ্টদেরও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে হংকং কনভেনশনের মানদণ্ড বিবেচনায় শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করার দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, কোনো ধরনের আপস না করে প্রতিটি জাহাজভাঙা ইয়ার্ডে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই ইয়ার্ড পরিচালনার দাবি জানান তারা। পরে দাবিসংবলিত স্মারকলিপি বিস্ফোরক অধিদপ্তরে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews