মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চসিকের অভিযানের অল্প সময়ের মধ্যে আবারও সড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসে যায় চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা

চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা…
চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসকে কেন্দ্র করে সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে।

জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে এসব অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ সংশ্লিষ্ট নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে জমায়েত হবে। জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলুস শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews