শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৮ লাখ টাকার বিদেশি মদ ও ভারতীয় শাড়ি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৮ লাখ টাকার বিদেশি মদ ও ভারতীয় শাড়ি গাঁজা উদ্ধার

রাজীব দাস

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৮ লাখ টাকার বিদেশি মদ ও ভারতীয় শাড়ি গাঁজা উদ্ধার..
নগরের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ভারতীয় শাড়ি এবং গাঁজা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বহির্নোঙ্গর বিচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ এবং ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া একই দিন রাত ১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গা যৌথভাবে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় আরো একটি বিশেষ অভিযান চালায়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ৯৩ পিস ভারতীয় শাড়ি এবং ৪ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এই অভিযান চলাকালেও চোরাকারবারিরা পালিয়ে যায়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত বিদেশি মদ ও বিয়ারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা ভারতীয় শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews