শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন

নগরের দেওয়ানহাট পোস্তারপাড়ে চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নগরের দেওয়ানহাট পোস্তারপাড়ে চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

রাজীব দাস

নগরের দেওয়ানহাট পোস্তারপাড়ে চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ…
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ৪০ টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ।

অভিযানে নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ের সড়ক অংশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। অপরিচ্ছন্নভাবে দোকান পরিচালনা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মশার লার্ভা উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জনজীবন ঝুঁকিগ্রস্থ করার দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews