শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ, কক্সবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ, কক্সবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আবদুল হামিদ

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ, কক্সবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের রামু উপজেলায় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার ও পার্শ্ববর্তী মাছ বাজার এলাকায় এই তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

তিনি জানান, চৌমুহনী বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে গরুর মাংস বিক্রি করার অপরাধে এক বিক্রেতাকে ৩ হাজার টাকা এবং খাবারে মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের জীবন বা স্বাস্থ্য বিপন্ন করার মতো অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ‘রায়হান হোটেল’ ও ‘প্রিয়ম ফুডস’কে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ভালো ওষুধের সাথে সাজিয়ে রেখে বিক্রির অপরাধে ‘খায়ের মেডিকেল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মাছ বাজার এলাকার ‘কনক স্টোর’কে মোড়কজাত শিশুখাদ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফলের দোকান ও মুদি দোকানে সঠিক ওজনে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হয়। একই সাথে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানে রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মমতাজ উদ্দিন এবং রামু থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের জেলা কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews