শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামের আমবাগানে জুয়ার আসর, ৬ জন ধরা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আমবাগানে জুয়ার আসর, ৬ জন ধরা

রাজীব দাস

চট্টগ্রামের আমবাগানে জুয়ার আসর, ৬ জন ধরা
চট্টগ্রামের ইপিজেডের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠের আমবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) ও মো. সাদ্দাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, অভিযানে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে।

তিনি জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে জুয়ার ঘরটি তৈরি করে সেখানে জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews