শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৫

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৫

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৫
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শুক্রবার ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮২ হাজার ৮৬০টি ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও ৭৬১ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে- নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

তিনি আরও জানান, মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। তাদের মধ্যে ৩৫ জন মাদক ব্যবসায়ী এবং ৩৮ জন মাদকসেবী। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সময়ে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews