শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

ব্রীজঘাট ব্যবসায়ী কল্যাণ ও সমিতি। দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সম্পূর্ণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ব্রীজঘাট ব্যবসায়ী কল্যাণ ও সমিতি। দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সম্পূর্ণ

রাজীব দাস

ব্রীজঘাট ব্যবসায়ী কল্যাণ ও সমিতি। দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সম্পূর্ণ…
দীর্ঘ ১৯ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব পেয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট ব্যবসায়ী কল্যাণ ও সমিতি। দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আফসার সওদ্যাগর আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পেয়েছেন নুরুল আজম।

সোমবার (৭ সেপ্টেম্বর) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

‎সিনিয়র সহসভাপতি পদে চাকা প্রতিকে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন,যুগ্ম সম্পাদক পদে বাঘ প্রতীকে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম,
অর্থ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত নির্বাচিত হয়েছেন আব্দুল আলী নয়ন,
সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে নির্বাচিত হয়েছেন আবু জাফর,ক্রীড়া সম্পাদক পদে হাতপাখা প্রতীকে নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর।

সভাপতি পদে চেয়ার প্রতীকে ৭০ ভোট পেয়ে নুরুল আফসার সদাগর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নুরুদ্দিন পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ছিল তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি লড়াই। জাহাজ প্রতীকে ৪৫ ভোট পেয়ে নুরুল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের নিজামুদ্দিন কাউসার পেয়েছেন ৩৯ ভোট।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে নুরুল আবছার সও বড় ব্যবধানের জয় এবং সাধারণ সম্পাদক পদে নুরুল আজমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিজয়কে ঘিরে ব্যবসায়ী সদস্যদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। ভোটারদের প্রত্যাশা, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সমিতি কার্যকর ও নিয়মিত সংগঠনে পরিণত হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত (নিবন্ধন নং-চট্ট ২৮১৭/২০০৮) এই ব্যবসায়ী সংগঠনটি দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে নিয়মিত নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে অনেকটাই দূরে ছিল। ২০২৩ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিল এবং অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে আদালতে মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই নির্বাচন বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে আদালতের রায়ের পর আইনি জটিলতা কাটিয়ে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে গত ২২ আগস্ট তফসিল ঘোষণার পর থেকেই পুরাতন ব্রীজঘাট এলাকায় শুরু হয় প্রচার-প্রচারণা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা ব্যবসায়ী সদস্যদের কাছে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। শেষ পর্যন্ত ভোটারদের প্রত্যক্ষ রায়ে সভাপতি পদে নুরুল আবছার এবং সাধারণ সম্পাদক পদে নুরুল আজম সহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরুল আফসার কালু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এরশাদ আহমেদ এবং নির্বাচন সদস্য সচিবের দায়িত্বে ছিলেন রাজিবুল হক রাজিব।

ব্যবসায়ী সদস্যরা বলছেন, দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় সংগঠনের নিয়মিত কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে তাঁরা আশা করছেন।

নবনির্বাচিত সভাপতি নুরুল আবছারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে ব্যবসায়ী সমিতিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং সদস্যদের মধ্যে ঐক্য ধরে রাখা। অন্যদিকে সাধারণ সম্পাদক নুরুল আজমের ওপর থাকবে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং সমিতির কার্যক্রমকে গতিশীল করার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ব্যবসায়ীদের প্রত্যাশা, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন পদে নির্বাচিত সদস্যদের সমন্বিতভাবে কাজ করে পুরাতন ব্রীজঘাট এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসাবান্ধব পরিবেশ, অবকাঠামোগত সমস্যা, যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন নতুন নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews