শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

মোঃ হাকিম উদ্দিন

‎৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এমপি নিজেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে পৌরসভার মুরাদনগর ও রোয়াজারহাটের পাশে কুলকুরমাই খাল পরিষ্কারে অংশ নেন। এতে বিডি ক্লিনের সদস্যরা খাল ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিডি ক্লিনের সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
‎
‎পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews