শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ

বহুরূপী প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগরের ফাঁদে অসহায় সাংবাদিকের ছোট্ট সন্তান

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বহুরূপী প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগরের ফাঁদে অসহায় সাংবাদিকের ছোট্ট সন্তান

নাসির উদ্দীন গাজী খুলনা বিভাগীয় ব্যুরো

বহুরূপী প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগরের ফাঁদে অসহায় সাংবাদিকের ছোট্ট সন্তান,
দৈনিক দেশের খবরের সহকারী সম্পাদক মাহবুব হাসানের সন্তানকে জিম্মি করে অর্থ আদায়

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিক সমাজের একজন অসহায় সাংবাদিকের আর্তনাদে এখনো টনক নড়েনি প্রশাসনের। প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগর খানের কাছে অপহৃত হয়ে আজ ২৪ দিন অতিবাহিত হচ্ছে ছোট্ট শিশু মেহরাব হাসানের। সাগরের ভয়ংকর প্রতারনার বিরুদ্ধে কথা বলাই আজ কাল হয়ে দাড়িয়েছে একজন সিনিয়র সাংবাদিকের জীবন। কালিয়াকৈর থেকে প্রায় ১৩ জন ভুক্তভোগীর নিকট হতে বিদেশ পাঠানোর কথা বলে প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এই সাগর শারমিন প্রতারক দম্পতি। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এই চক্রের রোষানলে পড়ে দৈনিক দেশের খবরের সিনিয়র সাংবাদিক ও সহকারী সম্পাদক মাহবুব হাসান। গত ১৭ ই আগস্ট মাহবুব হাসানের ৮ বছরের ছেলেকে কৌশলে অপহরণ করে ভালুকা জামিরদিয়া এলাকায় সাগরের পিতা জনাব রিপনের বাড়ীতে। সেখানে প্রায় ৭ দিন আটকে রেখে সাংবাদিকের বিকাশের মাধ্যমে কয়েকধাপে মুক্তিপণ নেয়া হয় ৭৫ হাজার টাকা। পরবর্তী তে নারায়নগন্জের রুপগন্জের ইছাপুর বাজারের কাছে সনি এলাকায় শারমিন এর পিতা চান মিয়ার বাড়ীতে আত্মগোপনে থাকে। সাগর শারমিন দম্পতি। গত ৩১ শে আগস্ট পর্যন্ত শারমিন এর ফোনকল এর লোকেশন সূত্র ধরে প্রতিবেদন আসে সাংবাদিকের হাতে। এই সাগরের প্রথম পক্ষেও রয়েছে স্ত্রী ও দুই সন্তান। অথচ তাদের কোন খোঁজখবর না নিয়ে পরকীয়ার মাধ্যমে শারমিন কে বিয়ে করে প্রায় ২বছর ৬ মাস ধরে আত্ম গোপনে প্রতারনার কাজ চালিয়ে যাচ্ছে এই সাগর। আর তার প্রতারনার অন্যতম সহযোগী আর কেউ নয় সাগরের পিতা রিপন। অথচ সাংবাদিকের হাজার আকুতিতেও মন গলেনি সাগরের পিতার। সরাসরি অস্বীকার করে যাচ্ছে। তবে প্রাপ্য সিডিআর তথা কলরেকর্ড এর সূত্র ধরে মোটামুটি অবস্থান সনাক্ত হলেও প্রশাসনের তেমন কোন সাড়া না পেয়ে একপ্রকার জীবনের প্রতি অনীহা চলে এসেছে সাংবাদিক মাহবুব হাসানের। যে মানুষটা দীর্ঘ ২২ বছর ধরে সমগ্র দেশের মানুষের দূর্দশা তুলে ধরছে কলমের কালিতে, আজ সেই মানুষটাই হয়ে যাচ্ছে সংবাদের শিরোনাম। তাই অবিলম্বে সাগরের পিতা সহ এই প্রতারক দম্পতি কে গ্রেফতার করে সাংবাদিকের আট বছরের ছেলেকে উদ্ধারের জন্য উর্ধতন কতৃপক্ষের সক্রিয় সহযোগীতা কামনা করছে সাংবাদিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews