শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত,
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা…
চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়।জেলার ১৭টি থানায় রুজুকৃত মামলাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে বিশেষ ড্রাইভ পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট টার্গেট প্রদান করা হয় এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ডাকাতি, খুন, দস্যুতা ও সম্পত্তি সংক্রান্ত মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত ও অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। চিহ্নিত চোর, ডাকাত ও অন্যান্য অপরাধীদের গতিবিধি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং অপরাধীদের তালিকা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

দীর্ঘমেয়াদি ও তদন্তাধীন মামলাসমূহের ক্ষেত্রে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সকল তদন্তকারী কর্মকর্তার কার্যক্রম, উদ্ধার ও গ্রেফতারসহ বিভিন্ন সাফল্য পর্যালোচনা করে দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জেলার সকল পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জদের নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কার্যক্রম পর্যালোচনা করে কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।
বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, মামলার তদন্তের মানোন্নয়ন, দ্রুত আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার এবং মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews