শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

নগরে রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে : মেয়র

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নগরে রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে : মেয়র ডাঃ শাহাদাত

মাসুদ পারভেজ

নগরীর সড়ক উন্নয়ন কার্যক্রমে গতি আনার তাগিদ মেয়রের
রাতে অক্সিজেন-মুরাদপুর সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন

নগরীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সরেজমিনে তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এরই ধারাবাহিকতায় রাতে অক্সিজেন–মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন–মুরাদপুর সড়কের উন্নয়ন কাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। কার্পেটিং কাজ সম্পন্ন হলে সড়কটির চলাচল ব্যবস্থা আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি যেমন বাড়াতে হবে, তেমনি প্রতিটি প্রকল্পের গুণগত মানও নিশ্চিত করতে হবে।

অক্সিজেন–মুরাদপুর সড়কের কার্পেটিং কাজ শেষ হলে এ সড়ক ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews