শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

কর্ণফুলিতে র্তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শিকলবাহায়,নতুন কুঁড়ি স্পোর্টস’ কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কর্ণফুলিতে তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শিকলবাহায়,নতুন কুঁড়ি স্পোর্টস’ কমিটি

নিউজ ডেস্ক

কর্ণফুলিতে তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শিকলবাহায়,নতুন কুঁড়ি স্পোর্টস’ কমিটি
কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সিজন-০২ বাস্তবায়নে ইউনিয়ন কমিটি, খেলোয়াড়দের নিবন্ধন ও প্রতিভা অন্বেষণে গুরুত্ব

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬, সিজন-০২’-এর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সভাপতি এবং কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী বহুমুখী কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুপকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে থাকা সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করা। ইউনিয়ন কমিটির অন্যতম দায়িত্ব হিসেবে আগ্রহী খেলোয়াড়দের নিবন্ধনে সহযোগিতা, বিভিন্ন ইভেন্টের জন্য প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গঠন এবং প্রতিযোগিতার সময় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিটির সদস্য নুরুল ইসলাম বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় সামনে আসার সুযোগ পাবে। আমাদের দায়িত্ব হবে আগ্রহী ও যোগ্য খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের নিবন্ধন ও প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতা করা। তৃণমূলের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে আমরা সবাই মিলে কাজ করতে চাই।”

কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ শওকত বলেন, “অনেক প্রতিভাবান খেলোয়াড় সুযোগ ও সঠিক পরিচর্যার অভাবে হারিয়ে যায়। নতুন কুঁড়ি স্পোর্টস সেই সুযোগ তৈরি করতে পারে। শিকলবাহা থেকে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে উপজেলা, জেলা ও পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।”

কমিটির কর্মপরিধি অনুযায়ী, প্রয়োজন হলে অভিজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্বদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। দলীয় ইভেন্টের মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস রয়েছে। এসব প্রতিযোগিতা উপজেলা থেকে জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিকলবাহার ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়ন করা গেলে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং বিভিন্ন খেলায় নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।

কমিটিতে সদস্য মধ্যে রয়েছেন ইউপি সদস্য নুরুল ইসলাম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শওকত, মোহাম্মদ মনছুর উদ্দিন, আবদুল মজিদ, আবুল কালাম, মাহবুব আলম জনি, মামুনুর রশিদ, মোহাম্মদ ইসমাইল, হুমায়ুন রশিদ শাওন, মামুনুর রশিদ মাহিন। সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রাকিব, ওমর মক্কী ও নেজাম উদ্দিন সাকিব। কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউছুপ প্রমূখ,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews